Skip to main content
Bengali Herald
ÚLTIMA HORA
Nuestros corresponsales están trabajando en la traducción al Español — por ahora se muestra el original.

ওয়াশিংটনে “বেঙ্গলি হেরল্ড”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

Bengali Herald Desk

1 min read

রেদোয়ান চৌধুরী, চীফ অব নিউজ

স্প্রিংফিল্ড, ভার্জিনিয়া | ডিসেম্বর, ২০১৮

গত রবিবার, ২ ডিসেম্বর ২০১৮, ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডস্থ কমফোর্ট ইন হোটেলের বলরুমে ওয়াশিংটন মেট্রোপলিটন এলাকা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নতুন বার্তা সংস্থা “বেঙ্গলি হেরল্ড”-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রেদোয়ান চৌধুরী ও এ্যন্থনী পিউস গোমেজের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই অনলাইন নিউজ পোর্টালটির মূল লক্ষ্য নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা পরিবেশন করা। মূলধারার সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা, সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা এবং বিশ্ব দরবারে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এর অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি সাংবাদিক, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার ব্রডক্যাষ্ট জার্নালিষ্ট ও সংবাদ বিশ্লেষক সরকার কবিরুদ্দিন এবং ভয়েস অব আমেরিকার ব্রডক্যাষ্ট জার্নালিষ্ট, সংবাদ বিশ্লেষক ও কবি আনিস আহমেদ।

প্রধান অতিথি ইকবাল বাহার চৌধুরী ফিতা কেটে এবং বিশেষ অতিথি আনিস আহমেদ কম্পিউটার স্ক্রীনে ক্লিক করে পোর্টালটির শুভ সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তব্য

·        স্বাগত বক্তব্য (এ্যন্থনী পিউস গোমেজ, চীফ গ্লোবাল এডিটর): তিনি উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং পোর্টালটির উদ্দেশ্য তুলে ধরে বস্তুনিষ্ঠ ও নীতিভিত্তিক সাংবাদিকতার অঙ্গীকার ব্যক্ত করেন।

·        অতিথিদের বক্তব্য: ইকবাল বাহার চৌধুরী ও আনিস আহমেদ তাদের বক্তব্যে বর্তমান ডিজিটাল যুগের চ্যালেঞ্জ, সঠিক তথ্য পরিবেশনের তাৎপর্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মিডিয়া ও সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

·        পোর্টাল পরিচিতি (রেদোয়ান চৌধুরী, চেয়ারম্যান চীফ অব নিউজ): রেদোয়ান চৌধুরী পোর্টালটির বিভিন্ন বিভাগ, তথ্য খোঁজার নিয়ম এবং ইমেল সাবস্ক্রিপশন ব্যবস্থার কারিগরি দিকগুলো সরাসরি প্রদর্শন করেন। তিনি জানান যে সাইটটির সার্বিক কাজ চলমান রয়েছে এবং সবার সহযোগিতায় পোর্টালটি সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ হবে।

প্যানেল আলোচনা প্রশ্নোত্তর পর্ব

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শ্রোতা-দর্শকদের সাথে সরাসরি মতবিনিময় ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভয়েস অব আমেরিকার ইংরেজী বিভাগের "ডিজিটাল অডিয়েন্স এনগেজমেন্ট" ও নিউজরুমের ম্যানেজিং এডিটর এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সাংবাদিকতার শিক্ষক শতরুপা বড়ুয়া।

প্যানেলে আলোচনা করেন ইকবাল বাহার চৌধুরী, সরকার কবিরুদ্দিন, আনিস আহমেদ, এ্যন্থনী পিউস গোমেজ এবং রেদোয়ান চৌধুরী। এতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সিটিজেন জার্নালিজম, পেশাগত জবাবদিহিতা ও ডিজিটাল মিডিয়া ব্যবস্থার নানাদিক নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।

বিশেষ কৃতজ্ঞতা স্বীকার

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য “বেঙ্গলি হেরল্ড” পরিবার নিম্নে উল্লেখিত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে:

·        বিশেষ অতিথি সঞ্চালক: ইকবাল বাহার চৌধুরী, সরকার কবিরুদ্দিন, আনিস আহমেদ এবং শতরুপা বড়ুয়া।

·        সহযোগিতায়: শম্পা বণিক, বাবুল বণিক, জুয়েল বড়ুয়া, রাজিব বড়ুয়া (মোমেন্টস মাল্টিমিডিয়া গ্রুপ), বিপ্লব দত্ত, শাওন রহমান, আরিফ ইসলাম (এনআরবি টিভি), রফিকুল ইসলাম আকাশ, আবু সরকার ও পলাশ চৌধুরী।

·        আপ্যায়ন ভেন্যু: মোহাম্মদ হুসেইন (কাবাব কিং) এবং আনিস খান (মালিক, কমফোর্ট ইন স্প্রিংফিল্ড)।

যোগাযোগের ঠিকানা:

·        ইমেইল: news@bengaliherald.com

·        ওয়েবসাইট: www.bengaliherald.com

·        সোশ্যাল মিডিয়া: Facebook | Twitter | YouTube

 

✏️ Spotted an error? Bengali Herald corrects factual mistakes promptly and transparently. Tell our editors.

✉️ El Boletín de Bengali Herald

Periodismo ético e independiente para los bengalíes del mundo, cada mañana en tu bandeja de entrada.

Doble confirmación. Nunca vendemos tu dirección. Cancela la suscripción con un clic. Consulta nuestra Política de Privacidad.